×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৯
  • ১৩৩ বার পঠিত
এম এ হাসান,লালমোহন, (ভোলা) প্রতিনিধি

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উপলক্ষে মঙ্গবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় লালমোহন উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি দমন কমিটির উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা দর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, ছাত্রছাত্রী ও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, দুর্নীতি শুধু অর্থনৈতিক উন্নয়নকে বাধাগ্রস্ত করে না, বরং সমাজের মূল্যবোধ ও ন্যায়ের ভিত্তিকেও দুর্বল করে দেয়। তাই পরিবার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, কর্মক্ষেত্র ও সমাজের প্রতিটি পর্যায়ে দুর্নীতিবিরোধী সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে দুর্নীতি প্রতিরোধে তরুণ সমাজকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। অভিযোগ গ্রহণ, তদন্ত ও দ্রুত ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে প্রশাসনের কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয়ও ব্যক্ত করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat