×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ৯৭ বার পঠিত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি
সালাউদ্দিন রানা


সিলেটের কোম্পানীগঞ্জে র‍্যাব-৯ ও থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ৩শ বোতল ভারতীয় ফেনসিডিল এবং ৬৬ বোতল ভারতীয়  মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের দায়ে সজল বিশ্বাস (৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব। তবে পুলিশের অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। র‍্যাব-৯ এর মিডিয়া উইং জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল জানতে পারে যে, কোম্পানীগঞ্জ থানার ১নং পশ্চিম ইসলামপুর ৮ নম্বর ভোলাগঞ্জ ওয়ার্ডের একটি আবাসিক হোটেলের সামনে কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে র‍্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে দুইজন পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে একজনকে আটক করা গেলেও অন্যজন পালিয়ে যায়। পরবর্তীতে আটক সজল বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান, একটি ট্রাকের বডির ভেতরে বিশেষ কায়দায় ফেনসিডিল লুকানো আছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ট্রাকটি তল্লাশি করে প্লাস্টিকের দুটি বস্তায় মোড়ানো ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত সজল বিশ্বাস সিলেট জেলার জকিগঞ্জ থানার তিরাশি এলাকার সমিরন বিশ্বাসের ছেলে। উদ্ধারকৃত আলামত ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব। এদিকে, অপর একটি পৃথক অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat