×
সদ্য প্রাপ্ত:
সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার
  • প্রকাশিত : ২০২৫-১২-২২
  • ১৪৮ বার পঠিত

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ


 নওগাঁর পত্নীতলায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন ২০২৫ উদযাপন উপলক্ষে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন গির্জায় জিআর (চাল) বিতরণ করা হয়েছে।

​আজ ২২ ডিসেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ, সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে বাবু যোসেফ হেমব্রম'র সভাপতিত্বে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এই খাদ্যশস্য বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীমুজ্জামান মিলন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,উপজেলা  হিন্দু ঐক্যফ্রন্টের  সভাপতি ও সাধারণ সম্পাদক প্রমূখ উপস্থিত থেকে সংশ্লিষ্ট গির্জার প্রতিনিধিদের হাতে চালের ডিও (বরাদ্দপত্র) তুলে দেন উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার সকল ধর্মের মানুষের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে ও আনন্দমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। বড়দিনের এই উপহার খ্রিস্টান সম্প্রদায়ের উৎসবকে আরও আনন্দময় করবে।

​বিতরণ অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, বিভিন্ন গির্জার পুরোহিত ও খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার নির্দিষ্ট সংখ্যক গির্জার অনুকূলে এই সরকারি বরাদ্দ প্রদান করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat