×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১২-২৭
  • ১০৪ বার পঠিত
এমদাদুল হক, স্টাফ রিপোর্টার, জামালপুর 

জামালপুরে সদ্য ঘোষিত শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে পদবঞ্চিত ও ত্যাগী ছাত্রদল নেতাকর্মীরা।
 ২৬ ডিসেম্বর শুক্রবার  সন্ধ্যায় শহরের পুরাতন ফুলবাড়িয়া ঈদগাহ মাঠ থেকে একটি বিক্ষোভ মশাল মিছিল শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বুড়ির দোকান মোড় এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সড়কের উপর আগুন জ্বালিয়ে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন নেতাকর্মীরা।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শহর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সৈকত সালমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাদিউল ইসলাম রাব্বি এবং সাবেক সহ-দপ্তর সম্পাদক পপেল মাহমুদ।
বক্তারা অভিযোগ করে বলেন, সদ্য ঘোষিত শহর ও সদর উপজেলা ছাত্রদলের কমিটি ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে একটি ‘পকেট কমিটি’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে রাজপথে থাকা প্রকৃত ছাত্রনেতাদের চরমভাবে অবমূল্যায়ন করা হয়েছে।
তারা অবিলম্বে নব ঘোষিত কমিটি বাতিল করে ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলনরত ছাত্রনেতাদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান। দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা।

এসময় পদবঞ্চিত ও ত্যাগী ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat