×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
  • প্রকাশিত : ২০২৪-০৮-১১
  • ৩৭২ বার পঠিত
স্টাফ রিপোর্টার: 
টানা কয়েকদিন দেশের উদ্বুদ্ধ পরিস্থিতিতে ময়মনসিংহে থানা-পুলিশের  কার্যক্রম বন্ধ থাকার পর আবারও কার্যক্রম শুরু হয়েছে।এতে জনমনে ফিরে এসেছে স্বস্তি।

গত শনিবার (১০ আগস্ট) থেকে এই কার্যক্রম শুরু হয় বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ পুলিশ রেঞ্জের ডিআইজি শাহ আবিদ হোসেন। তিনি জানান, ময়মনসিংহ পুলিশ রেঞ্জে মোট ৩৬টি থানা রয়েছে। এর মধ্যে ৩৪টি থানার কার্যক্রম ইতোমধ্যে স্বাভাবিকভাবে শুরু হয়েছে। খুব দ্রুত বাকি দুটি থানার কার্যক্রম শুরু হবে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো, আনোয়ার হোসেন বলেন, থানার স্বাভাবিক কার্যক্রম চলছে। সেবা প্রার্থীদের জিডি, অভিযোগ যথারীতি গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।এদিকে দুপুরে কোতোয়ালি মডেল থানা পরিদর্শন করেছেন ময়মনসিংহের দায়িত্বপ্রাপ্ত আর্মি অ্যান্ড ডকট্রিন কমান্ডের কর্নেল মাহমুদ হাসান,লেঃকর্নেল লেলিন,জেলা পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়া প্রমুখ।কর্নেল মাহমুদ হাসান সাংবাদিকদের বলেন পুলিশের অনুপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক অবনতি হয়েছে তাই পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি এবং জনগণের জানমাল রক্ষায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে।সূত্র জানায়, ১১ দফা দাবিতে গত কয়েকদিন ধরে কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যরা ময়মনসিংহ পুলিশ লাইনে বিক্ষোভ করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা ৭টায় সংবাদ সম্মেলনের ডাক দিয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat