×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৬-০২-০৪
  • ১২০ বার পঠিত
মোঃ নাজমুল হুদা,বান্দরবানঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মিযানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির কোন বিশৃঙ্খলার প্রভাব বাংলাদেশে পড়বেনা বলে আশাবাদ ব্যক্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  সীমান্তজুড়ে বিজিবি সদস্যরা সক্রিয় ও সর্বদা সজাগ রয়েছে বলেও জানিয়েছে বাহিনীটি। 

মঙ্গলবার (৩ফেব্রুয়ারী) সকালে বান্দরবান সরকারী কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে এসব কথা বলেন বান্দরবান সেক্টর কমান্ডার কর্ণেল মুহাম্মদ রুবায়াত জামিল। 

তিনি বলেন "মিয়ানমারের অভ্যন্তরে যে পরিস্থিতিই থাকুক, তার প্রভাব আগে যেমন বাংলাদেশে পড়েনি,এবারও পড়বে না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিজিবি সর্বোচ্চ প্রস্তুটি গ্রহণ  করেছে। বান্দরবান জেলার ১৬৯কিলোমিটার সীমান্ত সম্পূর্ণ সুরক্ষার আওতায় রাখা হয়েছে। 

জেলার সাতটি উপজেলায় মোট ২১টি বিজিবি প্লাটুন মোতায়েন থাকবে।  মোতায়েনের তথ্য তুলে ধরে তিনি বলেন, রুমা ও রোয়াংছড়িতে ৯বিজিবির ৭প্লাটুন, থানচিতে ৩৮বিজিবির ৭প্লাটুন এবং ৫৭বিজিবির অধীনে লামা ও আলিকদমে ৭প্লাটুন দায়িত্ব পালন করবে।  পাশাপাশি বান্দরবান সেক্টরে ২২টি বেইজ ক্যাম্প থেকেও নির্বাচনী দায়িত্ব পরিচালিত হবে। 

 বিজিবি সুত্র জানানয়, ঝুঁকি বিবেচনায় মোবাইল ও স্ট্যাটিক ফোর্স মোতায়েনের পাশাপাশি ৫প্লাটুন রিজার্ভ ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। যে কোন জরুরি পরিস্থিতিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হেলিকপ্টারসহ কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রয়েছে। সেক্টর কমান্ডার বলেন," দেশের জনগণের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে। 

প্রেসব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন বলি পাড়া ব্যাটালিয়ন(৩৮বিজিবি) এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্ণেল মো. ইয়াসির আরাফাত হোসেন,আর্টিলারি উপ অধিনায়ক মেজর মো. ইমামুল আজিমসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat