×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৬-০৯-২৪
  • ৪৯ বার পঠিত
জয়, রাজশাহী ব্যুরো

রাজশাহীর মোহনপুরে মাদকাসক্ত ছেলের হাসুয়ার এলোপাতাড়ি কোপে মা নিহত হয়েছেন। মাকে বাঁচাতে গিয়ে গুরুতর জখম হয়েছেন বাবাও। বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর দিবাগত রাত ১টার দিকে উপজেলার মৌগাছি ইউনিয়নের সরদারপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।

নিহতের নাম জান্নাতুন বেগম (৫৫)। তিনি ওই গ্রামের মুজিব সরদারের স্ত্রী। গুরুতর আহত মুজিব সরদারকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ছেলের নাম আমিনুল ইসলাম (৩২)। তাকে আটক করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদক সেবন করতেন। এ নিয়ে পরিবারে প্রায়ই কলহ লেগে থাকতো। পরিবারের সদস্যরা অনেকবার তাকে শোধরানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরই জেরে বৃহস্পতিবার গভীর রাতে আমিনুল ধারালো হাসুয়া দিয়ে তার মা জান্নাতুনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে বাবা মুজিব সরদারকেও কুপিয়ে গুরুতর জখম করেন তিনি। পরে স্থানীয়রা ছুটে এসে আহত মুজিবকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠান।
রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল হেলেনা আকতার বলেন, মাকে হত্যার অভিযোগে ছেলে আমিনুল ইসলামকে মোহনপুর থানা পুলিশ আটক করেছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat