নরিন জাহান, জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
বিশ্ব বসতি দিবস-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালিটি বের করা হয়।
র্যালিতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (এনডিএ)-এর চেয়ারম্যান মাসুকুল ইসলাম রাজিব ও জেলা প্রশাসক মো. রুহুল কবির।
এছাড়া নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।
র্যালিতে অংশগ্রহণকারীরা বিশ্ব বসতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন বহন করেন। এ সময় পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ আবাসন এবং টেকসই বসতি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
পরে আয়োজিত আলোচনা সভায় নারায়ণগঞ্জের নগর উন্নয়ন, পরিকল্পিত আবাসন ব্যবস্থা এবং নাগরিকদের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ জাতীয় আরো খবর..