×
সদ্য প্রাপ্ত:
মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশের : যুক্তরাষ্ট্র জাতিসংঘে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনে সমর্থন জানালেন তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৬-০৯-৩০
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, ফেনী:

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর আগামী ১ অক্টোবর (বৃহস্পতিবার) প্রথমবারের মতো নিজ জন্মভূমি ও নানাবাড়ি ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারপ্রধানের এই আগমনকে ঘিরে ফুলগাজী ও পরশুরাম উপজেলায় চলছে শেষ মুহূর্তের ব্যাপক প্রস্তুতি ও সাজসাজ রব। গুরুত্বপূর্ণ সড়ক, কালভার্ট থেকে শুরু করে জিয়া সড়ক এবং প্রধানমন্ত্রীর নানাবাড়িতে যাওয়ার পথে চলছে নান্দনিক সংস্কার ও রঙের ছোঁয়া।

প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে কেন্দ্র করে স্থানীয় জনগণের মধ্যেও চরম উদ্দীপনা ও প্রত্যাশা তৈরি হয়েছে। বিশেষ করে স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ এবং এলাকায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার জোরালো দাবি তুলেছেন তারা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যেহেতু এই অঞ্চলটি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মস্থান, তাই এখানে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি দীর্ঘদিনের। পাশাপাশি, মুহুরী নদীর ভাঙন রোধে বরাদ্দকৃত দেড় হাজার কোটি টাকা সেনাবাহিনীর তত্ত্বাবধানে দ্রুত ও স্থায়ীভাবে বাস্তবায়নের প্রত্যাশা করছেন তারা।

প্রধানমন্ত্রীর বিস্তারিত সফরসূচি:

আগামীকাল বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রধানমন্ত্রীর দিনব্যাপী এই সফরের কর্মসূচি নিম্নরূপ:

  • সকাল সাড়ে ৮টা: ঢাকার বাসভবন থেকে সড়কপথে পরশুরামের উদ্দেশে যাত্রা।

  • দুপুর সাড়ে ১২টা: পরশুরামের ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় আগমন। সেখানে তিনি ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পের উদ্বোধন এবং স্থানীয় জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

  • বেলা ১টা ১৫ মিনিট: পরশুরাম থেকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজের উদ্দেশে যাত্রা।

  • বেলা ১টা ৩০ মিনিট: কলেজ প্রাঙ্গণে পৌঁছে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ।

  • বেলা ২টা: ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় গমন এবং সেখান থেকে ‘রুফটপ সোলার’ বা ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের শুভ উদ্বোধন।

  • বেলা ৩টা: ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত প্রধান জনসভা ও সুধী সমাবেশে যোগদান। এই অনুষ্ঠানে সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি দেশের বিভিন্ন মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করার কথা রয়েছে।

  • বিকেল ৫টা: দিনব্যাপী ব্যস্ত কর্মসূচি শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ত্যাগ।

  • রাত ৯টা: ঢাকায় প্রত্যাবর্তন।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে ফেনী জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ধরনের নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat