×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৬-১০-০৬
  • ৪৭ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক, হাবিবুল্লাহ মীর 

রূপগঞ্জে নিখোজের একদিনপর জলসিড়ি আবাসন কোম্পানীর লেকের পাড় ঝোপের ভিতর থেকে রাবেয়া বেগম(৪৫) নামে মহিলা বার্বুচির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় রূপগঞ্জের জলসিড়ি আবাসন কোম্পানীর ১২ নস্বর সেক্টরে লেকের পাড়ে ঝোপের ভিতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত, রাবেয়া ভোলার সদর থানাধীন চরখালী এলাকার শামসুদ্দিনের স্ত্রী। তিনি পরিবার নিয়ে রূপগঞ্জের নাওড়া এলাকায় রানার বাসায় ভাড়া থাকতো।

নিহতের স্বজনদের বরাত দিয়ে পূর্বাচল পুলিশ ক্যাম্প ইনচার্জ হারুনুর রশিদ জানান, নিহত রাবেয়া বেগম  জলসিড়ি আবাসন কোম্পানীর ভিতরে একটি নির্মানাধীন ভবনে রান্নাবান্নার কাজ করতো। রবিবার সন্ধ্যায় কাজ শেষ সেখান থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি।

বহু খোজাখুজির পর তাকে আর পাওয়া যায়নি। এদিকে সোমবার সন্ধ্যার দিকে জলসিড়ি আবাসন কোম্পানীর ১২ নম্বর সেক্টরে লেকের পাড় ঝোপের ভিতরে বিবস্ত্র অবস্থায় ঐ নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

প্রাথমিকভাবে রাতের যেকোন সময় ঐ নারীকে শ্বাসরোধে হত্যা করে দুর্বুত্তরা ঝোপের ভিতরের ফেলে রেখে গেছে বলে পুলিশ আরো জানান।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের চুড়ান্ত প্রতিবেদন আসলে ঐ নারীকে ধর্ষণ করে নাকি অন্যকোন কারনে হত্যা করা হয়েছে সেটা জানাযাবে বলে পুলিশ আরো জানান। এ ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat