×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১১
  • ৩১ বার পঠিত

আন্তর্জাতিক ডেস্ক:

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। একইসঙ্গে প্রদেশটিতে প্রাদেশিক সরকারের বদলে গভর্নরের শাসন বলবৎ করা হয়েছে।

আজ রবিবার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার সর্বসম্মত সুপারিশে দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি অনুমোদন প্রদান করার পর এ সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে জানানো হয়েছে, জরুরি অবস্থা ও গভর্নর শাসন জারির ফলে কারারুদ্ধ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পরিচালিত খাইবার পাখতুনখাওয়া প্রাদেশিক সরকারের সব কার্যক্রম স্থগিত হয়ে পড়েছে।

এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রদেশটির সার্বিক নিরাপত্তা পরিস্থিতি, আইনশৃঙ্খলার অবনতি এবং সন্ত্রাসবাদ দমনে প্রাদেশিক সরকারের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের আওতায় জরুরি অবস্থা এবং গভর্নরের শাসন জারির সুপারিশ করে মন্ত্রিসভা।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে প্রাদেশিক সরকারের নিষ্ক্রিয়তা ও সরে দাঁড়ানোর বিষয়টি মন্ত্রিসভা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে। মূলত নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি ঠেকাতেই কেন্দ্রীয় সরকার এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে সেখানে উল্লেখ করা হয়।

জরুরি অবস্থা ঘোষণার পর খাইবার পাখতুনখাওয়ার শাসনকাজে প্রশাসনিক রদবদল আনা হয়েছে এবং মোহাম্মদ ফখর আলম ইরফানকে প্রদেশটির নতুন মুখ্য সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর ফলে প্রদেশটির প্রশাসনিক ব্যবস্থার পূর্ণ নিয়ন্ত্রণ এখন কেন্দ্রীয় সরকারের হাতে চলে গেল।

উল্লেখ্য, পিটিআই নেত্রী ও কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে দলটির নেতাকর্মীরা যখন ইসলামাবাদ অভিমুখে বিশাল বিক্ষোভ মিছিল ও পদযাত্রার আয়োজন করছিল, ঠিক সেই মুহূর্তেই খাইবার পাখতুনখাওয়ার ক্ষমতাচ্যুত করতে কেন্দ্রীয় সরকারের এই শক্ত পদক্ষেপ এলো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat