×
সদ্য প্রাপ্ত:
পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ
  • প্রকাশিত : ২০২৬-১০-১৩
  • ২১ বার পঠিত

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় মাদক মামলার আসামি কাজল রেখা (৩৫) নামে এক নারী হাজতির মৃত্যু হয়েছে।সোমবার (১২ অক্টোবর) রাতে ঝালকাঠি জেলা কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঝালকাঠি জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ বিকাশ রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত কাজল রেখা ঝালকাঠির নলছিটি উপজেলার ইসলামাবাদ এলাকার আরিফ হোসেনের স্ত্রী।

কারাগার ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে ২০ পিস ইয়াবা ও ১০৫ গ্রাম গাঁজাসহ কাজল রেখাকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালতের মাধ্যমে তাঁকে ঝালকাঠি জেলা কারাগারে পাঠানো হয়। সেই থেকে তিনি কারাগারে বন্দি ছিলেন।

কারা কর্তৃপক্ষ জানায়, রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে স্থানান্তর করা হয়। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat