×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-১৭
  • ২৪ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

একসময় যারা লাগাতার হরতাল-অবরোধ দিয়ে দেশ অচল করে দেওয়ার হুমকি দিতো, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (১৬ অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌর শহরের শাঁখারিপাড়ায় ত্রিনয়নী পূজা মণ্ডপে দুর্গাপূজার শুভ সূচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যের মূল বিষয়সমূহ

  • রাজনৈতিক সজাগ দৃষ্টির আহ্বান: অতীত দিনের দীর্ঘস্থায়ী হরতাল ও রাজনৈতিক অস্থিতিশীলতার কথা স্মরণ করিয়ে দিয়ে মন্ত্রী বলেন, “একসময় ১৭১ দিন, ৭২ দিন, ৭৩ দিন হরতাল হয়েছিল। যারা এই হরতাল-অবরোধ করে দেশ অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী। ঘুরেফিরে তারা এক। তাই আমাদের খুব সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে।”

  • শান্তি ও সম্প্রীতি রক্ষার অঙ্গীকার: রাজনৈতিক লড়াইয়ের সমাপ্তি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “রাজনৈতিক যুদ্ধ শেষ করেছি, এখন জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে। যাতে আমাদেরকে আবার কোনো রাজনৈতিক যুদ্ধের মুখোমুখি হতে না হয়।” বাংলাদেশে শান্তি, সম্প্রীতি এবং নাগরিক অধিকার নিশ্চিত করে সকলের ইজ্জত ও সম্মানের সঙ্গে মিলেমিশে থাকার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।

লক্ষ্মীপুর পৌর প্রশাসক ও পৌর মহাশ্মশান ঘাট সংসদের সভাপতি সম্রাট খীসার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর মজুমদার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন চন্দ্র নাথ, ত্রিনয়নী পূজা উদযাপন কমিটির প্রধান উপদেষ্টা মানিক সাহা ও সভাপতি বিনয় ভূষণ মজুমদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat