×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২৮
  • ২০ বার পঠিত
মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:

রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ, পিপিএম আজ বুধবার সকাল ৮টা ৩০ মিনিটে আরআরএফ, রাজশাহী পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বার্ষিক প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালামি গ্রহণ করেন।

ডিআইজি আরআরএফ পুলিশ লাইন্সে উপস্থিত হলে কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি) দীন মোহাম্মদ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সালামি গ্রহণের পর তিনি প্যারেডের বিভিন্ন কন্টিনজেন্ট পরিদর্শন করেন এবং প্যারেডের সার্বিক মান ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন।পরে পুলিশ সদস্যদের উদ্দেশে দেওয়া বক্তব্যে ডিআইজি মো. আশিক সাঈদ দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, পেশাদারত্ব ও কর্তব্যনিষ্ঠা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ সদস্যদের আচরণে মানবিকতা, দায়িত্বশীলতা এবং সেবার মানসিকতা প্রতিফলিত হতে হবে। জনগণের আস্থা অর্জন ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে তিনি সবাইকে সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।

বার্ষিক প্যারেড শেষে রাজশাহী রেঞ্জের ডিআইজি আরআরএফ, রাজশাহীর রিজার্ভ অফিস পরিদর্শন করেন। এ সময় তিনি অফিসের বিভিন্ন কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, রেজিস্টার ও প্রশাসনিক ব্যবস্থাপনা পর্যালোচনা করেন এবং দাপ্তরিক কার্যক্রমের মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরআরএফ, রাজশাহী এবং রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat