×
সদ্য প্রাপ্ত:
  • প্রকাশিত : ২০২৬-১০-২৮
  • ২৩ বার পঠিত
সৈয়দ মাহমুদ, কালকিনি প্রতিনিধি:

“হাত ধোয়ায় নায়ক হোন”—প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী ও র‍্যালির আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রকৌশলী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা আইসিটি কর্মকর্তা, সোনালী ব্যাংক পিএলসি কালকিনি শাখার ম্যানেজার, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ও উপজেলা সমবায় কর্মকর্তা।

কর্মসূচির মাধ্যমে হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা বিভিন্ন রোগজীবাণুর সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করা হয়।

এ সময় সুস্থ ও সুন্দর জীবন গড়তে সবাইকে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat