নিজস্ব প্রতিবেদকঃ
অবশেষে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার ও বহুল আলোচিত সাবেক গোয়েন্দা (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন-অর রশীদকে চাকরি থেকে চূড়ান্তভাবে বরখাস্ত করা হয়েছে।
আজ শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক আটটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ কঠোর পদক্ষেপের কথা জানানো হয়।
হারুন-অর রশীদ ছাড়াও বরখাস্ত হওয়া অন্য সাতজন পুলিশ কর্মকর্তা হলেন—রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, রাজশাহী ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, লক্ষ্মীপুর জেলার সাবেক পুলিশ সুপার (এসপি) মো. তারেক বিন রশিদ, নৌ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান, ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার (এসি) ফারহানা তাসকিন, সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান এবং ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমান।