ফেনী প্রতিনিধি:
বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা রোভারের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ফেনী সরকারি কলেজ অডিটোরিয়ামে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনীর জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রোভার অঞ্চলের কোষাধ্যক্ষ প্রফেসর এ কে এম সেলিম চৌধুরী।
বাংলাদেশ স্কাউটস ফেনী জেলা রোভারের সম্পাদক রফিক আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। মৌলভী সামছুল করিম কলেজের গার্লস ইন রোভারের আরএসএল মোসাম্মৎ শিরিন আক্তারের সঞ্চালনায় কাউন্সিলে অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন:
প্রফেসর টুটুল চন্দ্র সাহা (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ছাগলনাইয়া সরকারি কলেজ)
মাওলানা মাহমুদুল হাসান (অধ্যক্ষ, ফেনী আলিয়া কামিল মাদ্রাসা)
প্রফেসর আহমদ হোসেন (ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ফেনী সরকারি জিয়া মহিলা কলেজ)
আবুল বাশার (অধ্যক্ষ, ফেনী মডেল কলেজ)
মো. এনামুল হক (অধ্যক্ষ, জয়নাল হাজারী কলেজ)
এ কে এম মজিবুর রহমান (এএলটি, জেলা রোভার) সহ জেলার বিভিন্ন কলেজ ও মাদ্রাসার প্রতিনিধিরা।
অনুষ্ঠানে সমন্বয়কের দায়িত্ব পালন করেন জেলা রোভারের কোষাধ্যক্ষ ও ফেনী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান জয়নাল আবেদীন।
বার্ষিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী সর্বসম্মতিক্রমে জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিমকে সভাপতি এবং ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম খলিলকে জেলা রোভারের কমিশনারের দায়িত্ব অর্পণ করা হয়।