×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-০১-১৬
  • ১৭৬ বার পঠিত
সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধি
ঋনের দায়ে জর্জরিত পরিবার। স্ত্রী, সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন এক রাজমিস্ত্রি। বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি ) সকালে ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির উত্তর সমরনগরে ভাড়াবাড়ি থেকে ৩ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। স্থানীয়  ও পুলিশ সূত্রে প্রকাশ, উত্তর সমরনগর এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শ‍্যামল রায়, টুম্পা রায়। ৭ বছর আগে বিয়ে হয়। তাঁদের একমাত্র সন্তান পিন্টু রায়। বয়স ৫ বছর। বিয়ের পর থেকে এই এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। শ‍্যামল পেশায় রাজমিস্ত্রি। টুম্পা একটি দোকানে চপ ভাজতেন। এলাকায় সজ্জন পরিবার হিসেবে পরিচিত। এদিন সকাল থেকে টুম্পাকে ফোন করে পাননি তাঁর বাবা কালীপদ রায়। এরপর মেয়ের বাড়িতে ছুটে এসে দেখেন দরজা বন্ধ। দরজা ধাক্কা দিতে থাকেন। কিন্তু কেউ খোলেনি। এরপর জানালা দিয়ে দেখেন জামাইয়ের ঝুলন্ত দেহ। খবর দেয় পুলিশের কাছে। তাঁরা এসে দেখেন, স্ত্রী ও সন্তানের দেহ পড়ে রয়েছে ঘরে। ঝুলছে শ‍্যামলের দেহ। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রী ও সন্তানকে গলা কেটে খুন করে, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শ‍্যামল। চপের দোকানের ব‍্যবসা বড় করার পরিকল্পনা করেছিলেন তিনি। তাই বাজার থেকে প্রায় ২/৩ লক্ষ টাকার দেনা হয়ে গিয়েছিল তাঁর। ধার মেটাতে না পেরেই চরম পথ বেছে নিলেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat