×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-১৫
  • ৩০ বার পঠিত
ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের তিন ও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব গুয়াডহরী ও নলডাঙ্গা এলাকায় এ অভিযান পরিচালনা করে ডিএনসি বগুড়ার ‘ক’ সার্কেলের একটি আভিযানিক দল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পূর্ব গুয়াডহরী গ্রামের আব্দুল মান্নান সরকারের ছেলে রাকিবুল হাসান (২৫) ও পাকরিহাটা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল হাকিম (২০)।

অভিযানে নেতৃত্ব দেন ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আল মনসুর শোয়াইব। ভ্রাম্যমাণ আদালত মাদকদ্রব্য সেবনের অপরাধে রাকিবুল হাসানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড এবং আব্দুল হাকিমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেন।

অভিযানে উদ্ধার করা আলামত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।

ডিএনসি বগুড়ার উপপরিচালক জিললুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat