×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৯
  • ১৮ বার পঠিত
আল- আমিন সরকার, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি:

সিরাজগঞ্জের উল্লাপাড়া সরকারি মার্চেন্টস পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের মূল ফটকে তালা ঝুলিয়ে লাল টেপ দিয়ে মোড়ানো একটি ককটেলসদৃশ বস্তু রেখে গেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা গেছে, দিবাগত রাত ১২টার দিকে একদল দুর্বৃত্ত বিদ্যালয়ের মূল ফটকের সামনে আসে। এ সময় তারা ফটকে তালা লাগিয়ে লাল টেপ মোড়ানো ককটেলসদৃশ বস্তুটি রেখে দ্রুত সটকে পড়ে।

সকালে বিদ্যালয়ের দারোয়ান দায়িত্ব পালন করতে এসে ফটকের সামনে বস্তুটি দেখতে পান এবং বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুটি উদ্ধার করে নিরাপদ স্থানে পানিভর্তি পাত্রে রাখে এবং পরবর্তীতে থানায় নিয়ে যায়।

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষিকা নাজনীন আরা জানান, এটি প্রকৃত কোনো ককটেল নয় বলে তাদের ধারণা। মূলত জনমনে আতঙ্ক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা এমন কাণ্ড ঘটিয়েছে।

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পুলিশের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat