×
সদ্য প্রাপ্ত:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৬-১১-১৮
  • ২৮ বার পঠিত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ

ভারতের মণিপুরের বিষ্ণুপুর জেলায় ভয়াবহ অগ্নিকান্ডে প্রাণ হারালেন এক মহিলা ও তাঁর ২ নাবালক পুত্র। মঙ্গলবার (১৭ নভেম্বর ) সন্ধ্যায় বাড়িতে এলপিজি গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ঘটনাটি সংগঠিত হয় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে নাম্বোল থানার অন্তগর্ত নাম্বোল মাইবাম চিংনিং মাখা লেইকাই এলাকায়।

মৃতদের নাম যথাক্রমে, কাংজ্রাকপাম ওংবি রঞ্জনা(৩৭) এবং তাঁর ২ পুত্র পিবারেল (১৪) ও পোইরেইনগানবা (৭)। প্রাথমিক সূত্রে জানা গেছে, বাড়িতে এলপিজি গ্যাস লিকেজের জেরে বিস্ফোরণ ঘটে। এরপর মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে গোটা বাড়িতে। আগুন ও বিস্ফোরণের পরিস্থিতি সামাল দিতে গিয়ে গুরুতর দগ্ধ হন রঞ্জনার স্বামী নরেন্দ্র (৩৭) এবং প্রতিবেশী এক ১৩ বছর বয়সি কিশোর।

তাঁদের ২ জনকেই চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক সায়েন্স ইউনিটের একটি দল। তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করেন। রাতের দিকে বাড়ির ধ্বংসস্তূপ থেকে রঞ্জনা ও তাঁর ২ সন্তানের অগ্নিদগ্ধ দেহ উদ্ধার করা হয়। দেহগুলি ইম্ফলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার পর নাম্বোল থানায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে এই মর্মান্তিক অগ্নিকান্ডের সূত্রপাত, তা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat