×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ১৪০ বার পঠিত
ডেস্ক নিউজ :


বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, “মেধা, যোগ্যতা ও অপ্রতিরোধ্য তারুণ্যের শক্তিতে বলীয়ান কর্মমুখী তরুণ প্রজন্মই একটি সমৃদ্ধ রাষ্ট্র কাঠামোর ভিত্তি।”

তিনি বলেন, ~আনসার ও ভিডিপির প্রশিক্ষিত তরুণ-তরুণীরা আসন্ন জাতীয় নির্বাচনে দায়িত্বশীল ভূমিকা পালন করে জাতির অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

সোমবার (১০ নভেম্বর) ঢাকার সাভারে গোকুলনগর স্কুল অ্যান্ড কলেজে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিডিপি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে মহাপরিচালক বলেন, “এই প্রশিক্ষণের লক্ষ্য কেবল জ্ঞান অর্জন নয়; বরং অর্জিত জ্ঞান ও দক্ষতাকে বাস্তব জীবনে প্রয়োগ করে তরুণরা যেন গণপ্রতিরক্ষায় ভূমিকা রাখার পাশাপাশি সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারে— সেটিই আমাদের মূল উদ্দেশ্য।”

তিনি আরও বলেন, “আনসার ও ভিডিপির প্রশিক্ষণব্যবস্থা এখন সময়োপযোগী ও কর্মমুখী কাঠামোতে পুনর্গঠিত হয়েছে, যাতে তরুণ প্রজন্ম নিজস্ব জীবিকা মানোন্নয়নে এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়ন অভিযাত্রায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।”

নির্বাচনে অতন্দ্র প্রহরী আনসার-ভিডিপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, “নির্বাচনকালীন সময়ে যেকোনও অপতৎপরতা বা ষড়যন্ত্র প্রতিহত করা এবং ভোটকেন্দ্রগুলোর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা অতন্দ্র প্রহরীর দায়িত্ব পালন করবে।”

তিনি আরও বলেন, “বাহিনীটি রাষ্ট্র পরিকল্পিত নিরাপত্তা বলয়ের অপরিহার্য অঙ্গ হিসেবে জাতীয় নির্বাচনে নিরপেক্ষ ও পেশাদার দায়িত্ব পালনে অঙ্গীকারবদ্ধ।”

এদিন গাজীপুর মহানগরের ছোট দেওড়া অগ্রণী উচ্চ বিদ্যালয়ে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে মতবিনিময় করেন মহাপরিচালক।

তিনি গাজীপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং আসন্ন নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালনে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলম, জেলা কমান্ড্যান্ট (ঢাকা) মোহাম্মদ মোস্তাক আহমদ, জেলা কমান্ড্যান্ট (গাজীপুর) ফারুক আহমেদসহ অন্যান্য কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat