×
সদ্য প্রাপ্ত:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৬-১১-১৮
  • ২৭ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

আগামী বছরের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকে। কলম্বো সফররত বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে তাঁকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কলম্বোয় প্রেসিডেন্টের সচিবালয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র প্রেসিডেন্ট দিসানায়েকের হাতে তুলে দেন। আমন্ত্রণ গ্রহণ করে প্রেসিডেন্ট দিসানায়েকে সন্তোষ প্রকাশ করেন।

বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে গুরুত্ব:

এর আগে গত ১৫ নভেম্বর দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চলমান আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে মতবিনিময় করে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ধর্মপালা বীরাক্কোদি সৌজন্য সাক্ষাৎ করতে গেলে এ আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের উদ্যোগসহ চলমান দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়।

এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, নতুন নেতৃত্বের অধীনে বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দেশই বাস্তবসম্মত ও দূরদর্শী উপায়ে জাতি গঠনের পথে এগিয়ে যাচ্ছে। উভয় দেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে সহযোগিতার সম্ভাব্য সব ক্ষেত্র খুঁজে দেখার ওপর তিনি পারস্পরিক গুরুত্বারোপ করেন। পাশাপাশি, ২০২৫ সালের নভেম্বরে কলম্বোয় অনুষ্ঠিত চতুর্থ বাংলাদেশ-শ্রীলঙ্কা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের (ফরেন অফিস কনসালটেশন) সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

পরবর্তী কনসালটেশন ঢাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই দেশের দীর্ঘদিনের বহুমুখী সম্পর্ক ভবিষ্যতে আরও গভীর হবে বলে উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat