মো: মনিরুজ্জামান, স্টাফ রিপোর্টার:
রাজশাহীতে রাতে বিআরটিসি বাস ডিপোতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আ'গু'ন দিয়েছে দু'র্বৃত্ত'রা। একই রাতে জেলার চারঘাটে রেললাইনে আ'গু'ন ও লাল নিশানা টানিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ছাড়া নগরীর ভেড়িপাড়া মোড়ে ক'ক'টেল বি'স্ফো'র'ণ এবং বাঘার একটি এলাকায় পাঁচটি অবি'স্ফো'রিত ক'ক'টেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে নগরীর শাহ মখদুম থানা এলাকার নওদাপাড়া ট্রাক টার্মিনালসংলগ্ন বিআরটিসি বাস ডিপোতে একটি নন-এসি বাসে আগুন দেওয়া হয়। এতে বাসটির সব আসন ও ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। আ'গুনের তা'পে পাশে থাকা আরও একটি বিআরটিসি এসি বাসের জানালার কাচ ক্ষ'তিগ্র'স্ত হয়।
দায়িত্বরত নৈ'শপ্রহরী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অজ্ঞাতপরিচয় দু'র্বৃত্তরা বাসটিতে আ'গুন দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আ'গুন নিয়ন্ত্রণে আনেন।
এদিকে রাত সাড়ে ১১টার দিকে জেলার চারঘাট উপজেলার নন্দনগাছি রেলস্টেশনের বাগমারী গ্রামের পাশের রেললাইনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। একই সঙ্গে রেললাইনে লাল নিশানা টানিয়ে দেওয়া হয়। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মীদের জড়িত থাকার কথা জানানো হয়েছে।
এ সময় সিরাজগঞ্জ থেকে রাজশাহীগামী মেইল ট্রেনটি সেখানে আটকা পড়ে। পরে স্থানীয় লোকজন আগুন নিভিয়ে এবং লাল নিশানা সরিয়ে দিলে প্রায় ৩০ মিনিট পর ট্রেনটি রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়। এতে রেললাইনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে পুলিশ জানিয়েছে।
এ ছাড়া গভীর রাতে নগরীর ভেড়িপাড়া মোড়ে খাদ্য নিয়ন্ত্রক দপ্তরের কার্যালয়ের সামনে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
অন্যদিকে জেলার বাঘা উপজেলার মনিগ্রাম এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে পাঁচটি অবিস্ফোরিত ককটেল পড়ে থাকার খবর পাওয়া গেছে।
এ জাতীয় আরো খবর..