×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ৪২ বার পঠিত
এস এম দৌলত, জেলা প্রতিনিধি, বগুড়া :

বগুড়ার বাজারে হঠাৎ করেই বেড়ে গেছে বেশিরভাগ সবজির দাম। গত কয়েক দিনের ব্যবধানে কোনো কোনো সবজির দাম প্রায় দ্বিগুণ হয়ে গেছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) শহরের ফতেহ আলী বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মৌসুমের নতুন বেগুন বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকা কেজি দরে। অথচ কয়েক দিন আগেও তা ৩০ থেকে ৪০ টাকায় পাওয়া যাচ্ছিল। একইভাবে ২০ টাকা কেজির ফুলকপি ও পটল এখন বিক্রি হচ্ছে ৪০ টাকায়।

সবজির বাজারদর:আলু মানভেদে ২০ থেকে ৩০ টাকা, নতুন আলু ১২০ থেকে ১৬০ টাকা, পেঁয়াজ ৪০ থেকে ৫০ টাকা, নতুন পাতা পেঁয়াজ ৪০ টাকা কেজি। ৪০ টাকার সিম বেড়ে হয়েছে ৬০ থেকে ৮০ টাকা, ঝিঙ্গা ও চিচিঙ্গা ৬০ টাকা, কাঁচামরিচ ও মিষ্টি কুমড়া ৪০ টাকা, বরবটি ও করলা ৩০ টাকা বেড়ে ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর ৮০ টাকা, শসা ৪০ টাকা, টমেটো ১২০ টাকা, আদা ১২০ থেকে ১৬০ টাকা ও রসুন ১২০ থেকে ২০০ টাকা কেজি।

দাম বাড়ার কারণ জানতে চাইলে ফতেহ আলী বাজারের সবজি ব্যবসায়ী শহিদুল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরে স্থানীয় হাট-বাজারগুলোতে সবজির সরবরাহ কমে গেছে। বাজারে পাইকারদের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে। সরবরাহ স্বাভাবিক হলেই দাম কমতে শুরু করবে বলে তিনি জানান।

চাল-ডাল-তেল-আটার বাজার:এদিকে বাজারে বেড়েছে আটার দাম। ৫০ টাকার প্যাকেট আটা ৫ টাকা বেড়ে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। খোলা আটা ৫০ টাকা, সাদা চিনি ১১০ টাকা ও লাল চিনি ১২০ টাকা কেজি। আমন ধান ঘরে তোলার মৌসুম শুরু হলেও বেশিরভাগ চালের কেজিতে ২ থেকে ৩ টাকা বেড়েছে।

বোতলজাত সয়াবিন তেল ১ লিটার ২০৫ টাকা, ৩ লিটার ৬২০ টাকা ও ৫ লিটার ৯৫০ থেকে ১ হাজার টাকা। খোলা সয়াবিন তেল ১৮৭ টাকা লিটার। মসুর ডাল ৯০ থেকে ১৬০ টাকা, খেসারি ৯০ টাকা, মুগ ডাল ১৮০ টাকা ও নতুন মাষকলাই ১৬০ থেকে ১৮০ টাকা কেজি।

মাছ-মাংস-ডিমের বাজার:ফার্মের মুরগির ডিম প্রতি হালি ৪৪ টাকা, ব্রয়লার মুরগি ১৬০ টাকা, ককরেল ২৭০ টাকা ও দেশি মুরগি ৫৫০ টাকা কেজি। রুই মাছ ৩২০ থেকে ৩৫০ টাকা, কাতল ৩৫০ থেকে ৪০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, টেংরা ৪৫০ থেকে ৬০০ টাকা ও শিং মাছ ৩৫০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ টাকা ও খাসির মাংস ১ হাজার ১০০ টাকা কেজি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat