×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২১
  • ২৪ বার পঠিত
এসএম দৌলত জেলা প্রতিনিধি বগুড়াঃ

বগুড়া জেলার স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর (এনজিও) মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে গঠিত হয়েছে বগুড়া জেলা এনজিও সমন্বয় পরিষদ। এ উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় গ্রাম বিকাশ সংস্থার নির্বাহী প্রধান নাজির হোসেনকে সভাপতি এবং মধুরা সমাজকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক মো. জাহেদুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) বগুড়ার গাবতলী উপজেলার লাঠিগঞ্জে গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) ফাউন্ডেশন কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।


কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মো. মনিরুল ইসলাম মিলন ও এসটিআর ফাউন্ডেশনের মো. আবু বকর সিদ্দিক। সহসাধারণ সম্পাদক হয়েছেন মহিষাবান সমাজকল্যাণ সমিতির পরিচালক মো. মামুনুর রশিদ এবং গারিদহ নতুন পাড়া নারী কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোছা. সামছুন্নাহার।


এ ছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন প্রোগ্রাম ফর ইকো-সোশ্যাল ডেভেলপমেন্টের (পেসড) নির্বাহী পরিচালক মোছা. রোমানা খাতুন রুমা, সাংগঠনিক সম্পাদক হয়েছেন শ্রমজীবী মজুরির উন্নয়ন প্রকল্পের (এসএসইউপি) নির্বাহী পরিচালক মো. সাফওয়াত হোসেন এবং সদস্য হয়েছেন পল্লী উন্নয়ন প্রকল্পের (পিডিপি) নির্বাহী পরিচালক মো. বজলুর রহমান।


সভায় গ্রাম বিকাশ সংস্থার নির্বাহী প্রধান নাজির হোসেন বলেন, বগুড়া জেলার এনজিওগুলোর মধ্যে পারস্পরিক সমন্বয়, যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি করে উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করতে হবে। নবগঠিত এই পরিষদ সম্মিলিতভাবে কাজ করার সুযোগ সৃষ্টি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সভায় আরও উপস্থিত ছিলেন শহীদ পল্লী উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক শেখ মোহাম্মদ আবু হাসনাত শহীদ, স্বপ্ন সংস্কারের নির্বাহী পরিচালক জিয়াউর রহমানসহ বগুড়া জেলার বিভিন্ন উপজেলার এনজিও সংস্থার নির্বাহী পরিচালক ও প্রতিনিধিরা।


মতবিনিময় সভায় জেলার এনজিওগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয়, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার বিষয়ে আলোচনা করা হয়।
অনুগ্রহপূর্বক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat