গাজীপুর জেলা প্রতিনিধি:
গাজীপুর মহানগর টঙ্গীর দুই থানায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।
রোববার (২২ নভেম্বর) টঙ্গী পুলিশ এ তথ্য জানিয়েছে।
গ্রেফতাররা হলেন- রাজবাড়ী সদর থানার গঙ্গা প্রসাদপুর গ্রামের মৃত আক্তার উদ্দিন চৌধুরীর ছেলে ও রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শামসুল আরেফীন (৪৫), কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার রুপসা গ্রামের মির্জা আলী পাঠানের ছেলে আওয়ামী লীগ নেতা আল আমিন পাঠান (৪২), কুড়িগ্রামের ফুলবাড়ি থানার অনন্তপুর গ্রামের আজিজুল ইসলামের ছেলে ছাত্রলীগ কর্মী আতিকুর রহমান (২৪), টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের কৃষিবিষয়ক সম্পাদক মুদাফা পশ্চিম পাড়ার মৃত মমতাজ উদ্দিনের ছেলে ওয়াজ উদ্দিন (৬০), ঢাকা জেলার সাভার থানার তেঁতুলঝোড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও নড়াইল জেলার নবাগাতী থানার ইসলামপুর মধ্যপাড়া মোল্লাবাড়ি গ্রামের জলিল মোল্লার ছেলে বুলবুল মোল্লা (৩৯) এবং টঙ্গী পশ্চিম থানার ৫১নং ওয়ার্ড শ্রমিক লীগ নেতা, শেরপুর জেলার নালিতাবাড়ী থানার সিধুলী গ্রামের আব্দুল মালেকের ছেলে রনি (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বহিরাগত এসব আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে প্রয়েজনীয় ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মাকছুদুল আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ জাতীয় আরো খবর..