×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ১৫ বার পঠিত
মোঃ বদরুজ্জামান বিপ্লব, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিজিবির মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা ও একটি মোটরসাইকেলসহ নারায়ণ চন্দ্র (১৯) নামের এক যুবককে আটক করা হয়েছে।
 
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গোড়কমন্ডল এলাকায় এ অভিযান পরিচালনা করে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর গোড়কমন্ডল বিওপির একটি টহল দল।
 
বিজিবি সূত্রে জানা যায়, বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় আকস্মিক চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন এক মোটরসাইকেল আরোহীকে থামিয়ে তল্লাশি চালানো হলে তাঁর কাছ থেকে ১ কেজি ৫০০ গ্রাম ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়। পরে মোটরসাইকেলসহ তাঁকে আটক করেন বিজিবি সদস্যরা।
 
আটক নারায়ণ চন্দ্র ফুলবাড়ী উপজেলার নাওডাংগা ইউনিয়নের মাঝিপাড়া গ্রামের বিশ্বনাথের ছেলে। জব্দ করা গাঁজা ও মোটরসাইকেলের আনুমানিক সিজার মূল্য ৮৫ হাজার ২৫০ টাকা।
 
বিজিবি আরও জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মামলা দায়ের করে উদ্ধার করা মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
 
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুগ্রহপূর্বক

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat