×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ১৯ বার পঠিত
নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নোয়াখালী:

“রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) নোয়াখালী জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালীর পুলিশ সুপার জনাব এন এম নাসিরুদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জনাব মোঃ আবুল কালাম আজাদ।

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবাদিপশু ও হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধি, খামারিদের উৎসাহিত করা এবং প্রাণিজ আমিষের চাহিদা পূরণের গুরুত্ব তুলে ধরা হয়।

আলোচনা সভায় প্রাণিসম্পদ খাতকে আরও সমৃদ্ধ ও আধুনিক করার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী, খামারি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat