এম এ হাসান, লালমোহন (ভোলা) উপজেলা প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের জন্য পঞ্চমবারের মতো উপজেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল হক।
গত ২৪ নভেম্বর উপজেলা জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত রুকন সম্মেলনে পুরুষ ও মহিলা রুকনদের গোপন ব্যালটে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট গণনা করা হলেও ২৫ নভেম্বর ভোলা জেলা জামায়াতের পক্ষ থেকে জেলার সব উপজেলার নির্বাচনী ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত ফলাফলে মাওলানা আব্দুল হক পুনরায় লালমোহন উপজেলা আমীর নির্বাচিত হন।
এদিকে, ২০২৭-২৮ কার্যকালের জন্য ভোলা জেলার পুরুষ ও মহিলা শুরা সদস্যদের তালিকাও প্রকাশ করা হয়েছে। এতে লালমোহন থেকে পুরুষ শুরা সদস্য হিসেবে মাওলানা আব্দুল হক এবং মহিলা শুরা সদস্য হিসেবে তাসলিমা বেগম নির্বাচিত হয়েছেন।
এ জাতীয় আরো খবর..