×
  • প্রকাশিত : ২০২৬-১১-২৬
  • ১৮ বার পঠিত
সাইমুন খান, স্টাফ রিপোর্টার : 

জনসেবা, ন্যায়বিচার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নের প্রত্যয় নিয়ে ফেনী ছাগলনাইয়া উপজেলার  ৬নং পাঠাননগর ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডে সম্ভাব্য সদস্য পদপ্রার্থী পূর্ব শিলুয়ার বাসিন্দা হাজী মোহাম্মদ আজিম। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রকাশিত তাঁর নির্বাচনী পোস্টারে এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরা হয়েছে।

নির্বাচনী পোস্টারে হাজী মোহাম্মদ আজিম তাঁর অঙ্গীকারের মধ্যে বিশেষ গুরুত্ব দিয়েছেন এলাকার রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার সুনিশ্চিতকরণ, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং কৃষি ও কর্মসংস্থানে সহায়তা প্রদানের ওপর।

এ ছাড়াও দুর্নীতি, অন্যায় ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকারও রয়েছে তাঁর নির্বাচনী প্রচারণায়।

তাঁর নির্বাচনী বার্তায় জনসেবা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের পাশে থাকা, নাগরিক সমস্যার সমাধানে ভূমিকা রাখা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রত্যাশা তুলে ধরেছেন তিনি।

স্থানীয় পর্যায়ে সুষ্ঠু উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে একজন দায়িত্বশীল জনপ্রতিনিধির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাজী মোহাম্মদ আজিম তাঁর নির্বাচনী অঙ্গীকারের মাধ্যমে এসব বিষয়কে সামনে এনে ৮নং ওয়ার্ডের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেছেন।

এখন দেখার বিষয়, নির্বাচনী অঙ্গীকার ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে তিনি ভোটারদের প্রত্যাশা কতটা পূরণ করতে সক্ষম হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat