×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৯
  • ২৫ বার পঠিত
নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নোয়াখালী:

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা ২০২৬’ জাতীয় কর্মসূচির অংশ হিসেবে নোয়াখালী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল ৯টা থেকে নোয়াখালী পৌরসভার হাউজিং এরিয়া, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক ভবন ও হাসপাতাল রোড এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অভিযানে নোয়াখালী পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভীর নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পরিচ্ছন্নতাকর্মীরা অংশগ্রহণ করেন। পাশাপাশি যুব উন্নয়ন সংস্থার প্রধান উপদেষ্টা মোহাম্মদ আজহারুল ইসলাম আলমগীরের সহযোগিতায় স্বপ্ন নারী ও শিশু উন্নয়ন সংস্থা এবং স্বপ্ন পূরণ যুব উন্নয়ন সংস্থার দুটি দল পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয়।

এ সময় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

পৌর নির্বাহী কর্মকর্তা জানান, ডেঙ্গু প্রতিরোধে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে। তিনি শহরকে পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত রাখতে পৌরবাসীকে নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান।

পরিচ্ছন্ন পরিবেশ শুধু ডেঙ্গু প্রতিরোধেই নয়, সুস্থ ও সুন্দর নগরজীবন গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণই পারে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও নিরাপদ নোয়াখালী গড়ে তুলতে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat