×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৬-১১-২৯
  • ২০ বার পঠিত
মো:রিপন আহমেদ, শ্রীপুর উপজেলা প্রতিনিধি:

যাত্রীবেশে অটোরিকশা চালককে গজারী বনে নিয়ে হত্যা ও অটোরিকশা ছিনতাই; ২৪ ঘণ্টার মধ্যে পিবিআইয়ের অভিযানে গ্রেফতার ০৫, উদ্ধার ৩৮,৫০০ টাকা ও অটোরিকশার খণ্ডিত অংশ, আদালতে ০৩ জনের স্বীকারোক্তি।

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চালক জাহিদ রহমান (২০)-কে হত্যা করে অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটনসহ ০৫ জনকে গ্রেফতার করেছে পিবিআই গাজীপুর জেলা।

গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশা বিক্রির নগদ ৩৮,৫০০ টাকা ও অটোরিকশার খণ্ডিত অংশবিশেষ উদ্ধার করা হয়েছে। 

গ্রেফতারকৃত আসামিদের মধ্যে ০৩ জন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ভিকটিম: জাহিদ রহমান (২০), পিতা-হাবিবুর রহমান হবি, সাং-দস্যু নারায়ণপুর, থানা-কাপাসিয়া, জেলা-গাজীপুর।

গ্রেফতারকৃত আসামিরা:
১। ইন্তাজ আলী ইন্তা (২৫)
২। মোঃ হাবিবুল্লাহ (২৭)
৩। মোঃ আলমগীর হোসেন @ আলম (৩৪)
৪। মোঃ জাহাঙ্গীর ফকির (৪২)
৫। ইব্রাহিম খলিলুল্লাহ @ খলিল (৪০)।

 এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-৫৪, তারিখ-২৭/১১/২০২৬ খ্রিঃ, ধারা-৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড।


পিবিআইয়ের তদন্তে জানা যায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী ইন্তাজ ও হাবিবুল্লাহ যাত্রী সেজে জাহিদের অটোরিকশায় ওঠেন।

পরে তাকে গজারী বনের নির্জন স্থানে নিয়ে দড়ি দিয়ে হাত-পা বেঁধে ও গলায় ফাঁস দিয়ে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যান।

আলম, জাহাঙ্গীর ও খলিলের সহযোগিতায় অটোরিকশাটি বিক্রি করে প্রাপ্ত টাকা ভাগাভাগি করা হয়।

পিবিআই প্রধান অ্যাডিশনাল আইজিপি জনাব মোঃ মোস্তফা কামালের তত্ত্বাবধানে এবং পিবিআই গাজীপুর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার,পিপিএম-সেবা-এর সার্বিক তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ ফিরোজ উদ্দিনের নেতৃত্বে গঠিত বিশেষ টিম তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৭/১১/২০২৬ তারিখে শ্রীপুর, কাপাসিয়া ও কালীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ জন আসামিকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশা বিক্রির নগদ ৩৮,৫০০ টাকা ও অটোরিকশার খণ্ডিত অংশবিশেষ উদ্ধার করা হয়। 

পিবিআই গাজীপুর জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার জনাব মোঃ রকিবুল আক্তার, পিপিএম-সেবা বলেন, “একজন নিরীহ অটোরিকশা চালককে হত্যা করে তার উপার্জনের একমাত্র অবলম্বন ছিনতাইয়ের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। 

পিবিআইয়ের পেশাদারিত্ব, তথ্য-প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের কার্যকর ব্যবহারের মাধ্যমে ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার রহস্য উদঘাটন, ০৫ জনকে গ্রেফতার ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা সম্ভব হয়েছে।

হত্যাকাণ্ডে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat