চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নাচোল উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল উপজেলা কৃষি অফিসার আব্দুর রাজ্জাক, নাচোল উপজেলা জামায়াতের আমির ইয়াকুব আলী, নাচোল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নাচোল পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর জামায়াতের আমির মনিরুল ইসলাম, কৃষি উপসহকারী কর্মকর্তা রাকিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা।
কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সরিষা, মসুর, খেসারি ও গম ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।
এ কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে কৃষি উপকরণ পেয়ে উপকৃত হবেন বলে আশা সংশ্লিষ্টদের। পাশাপাশি রবি মৌসুমে ফসলের আবাদ বৃদ্ধি ও কৃষি উৎপাদন বাড়াতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ জাতীয় আরো খবর..