×
সদ্য প্রাপ্ত:
ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন
  • প্রকাশিত : ২০২৪-০২-২৯
  • ২৮৪ বার পঠিত
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ “পুলিশই জনতা জনতায় পুলিশ”এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক, বাল্যবিবাহ, নারী নির্যাতন, জুয়া ও আইনশৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সুধীজন ও জনপ্রতিনিধিদের নিয়ে বীট পুলিশিংয়ের ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় গোমস্তাপুর উপজেলার আলিনগর ইউনিয়নের আলিনগর স্কুল ও কলেজ মাঠে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জুবায়ের আহমেদ এর সভাপতিত্বে, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) চাঁপাইনবাবগঞ্জ ও পুলিশ সুপার পদে পদন্নোতি প্রাপ্ত মোঃ আবুল কালাম শাহিদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলিনগর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আবুল কাশেম মুহম্মদ মাসুম, বাঙ্গাবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহীদুল ইসলাম, আলিনগর স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ রবিউল আওয়াল, জেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার মোঃ তাজুল ইসলাম সোনার্দ্দী, আলিনগর ইউনিয়ন মুক্তিযুদ্ধা কমান্ডার বজলুল হকসহ বীর মুক্তিযোদ্ধা, সুধীজন, সাধারণ জনগণ, ও ইউনিয়ন পরিষদের সকল সদস্যদের উপস্থিতিতে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়। এই ওপেন হাউস ডে অনুষ্ঠানে বিভিন্ন জন বিভিন্ন ভাবে তাদের সুবিধে অসুবিধার কথাগুলো তুলে ধরেন এবং পুলিশ প্রশাসনের কাছে সহযোগিতার হাত বাড়ান। 

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবুল কালাম শাহিদ  জানান, আপনারা আপনাদের সকল প্রকার খোলামেলা কথাগুলো আমাদের কাছে প্রকাশ করতে পারেন, আমরা আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদের স্বার্থে আমাদের পুলিশ প্রশাসন কাজ করবো।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat