×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৪-০৩-০৬
  • ২৬৭ বার পঠিত
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে মেঘলা (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মেঘলা আদাবাড়িয়া ইউনিয়নের আতষখালী গ্রামের জাকির সিকদারের মেয়ে। সংশ্লিষ্ট সূত্র জানায়, মেঘলা এ বছর আতষখালী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিচ্ছে। 

বুধবার (০৬ মার্চ ) নওমালা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শেষে বাড়ি ফিরে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মেঘলা। বিকাল সোয়া ৫টায় তাকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পৌনে ৬টার দিকে হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

 পটুয়াখালী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক শাহরিয়ার শুভ বলেন, এক ব্যক্তি অসুস্থ মেঘলাকে নিয়ে এসে বলেন সে কীটনাশক পান করেছে। এরপর তাকে চিকিৎসা দেয়া হয়েছে। তবে ঠিক কি কারনে মেঘলা কীটনাশক পান করেছে বা কি কারনে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। 

পটুয়াখালী জেনারেল হাসপাতালে মেঘলার লাশের পাশে কোনো স্বজনকেও খুঁজে পাওয়া যায়নি। মেঘলার গ্রামে খবর নিয়ে জানা গেছে, তার বাবা জাকির সিকদার ঢাকায় রাজমিস্ত্রীর কাজ করেন। মেঘলা ছাড়া তার পরিবারে মা ও দুই ভাই রয়েছেন। 

বাউফল থানার অফিসার ইনাচার্জ(ওসি) শোনিক কুমার গায়েন বলেন, ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে সঠিক কারন বের করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat