×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৪-০৬
  • ২২৯ বার পঠিত
আল ফাহাদ, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নে লোহালিয়া নদীর পার থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (৬ এপ্রিল) সকালের দিকে উপজেলা মুরাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আমীর হোসেনের রাস্তার মাথা নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।  

মুরাদিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম নামের একজন ভোর বেলা লাশ দেখতে পায়। পরে প্রতিবেশীদের বলেন। স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় একজন পুরুষের লাশ উদ্ধার করে। তার আনুমানিক বয়স ২৫ বছর। তার পরনে কালো প্যান্ট, কালো গেঞ্জি এবং হাতে ঘড়ি  ছিল। 

বাউফল সার্কেল সহকারী পুলিশ সুপার সাদ্দাম হোসেন বিষয়টি নিশ্চিত করে যুগান্তরকে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat