×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৪-২৬
  • ৪০১ বার পঠিত
বরগুনা প্রতিনিধি: বরগুনার বদরখালীতে জমি বিরোধকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে পানের বরজে আগুন" পানের লতা উঠিয়ে পান ছিড়ে ফেলে ও পানের বরজ ভেঙ্গে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষতি করেছে প্রতিপক্ষরা। এমনটি ঘটনা ঘটেছে সদর উপজেলার, বদরখালী ইউনিয়নে, পাতাকাটা গ্রামে। ভুক্তভোগী সগীর গোলদার মৃত্যু রব গোলদারের ছেলে। 

বৃহস্পতিবার (২৫ এপ্রিল ২০২৪ ইং) গভীর রাতে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মালিক ছগির গোলদার সহ তার স্বজনদের অভিযোগ পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষদের দ্বারা তার সকল উপার্জনের টাকা দিয়ে সাজানো পানের বরজটি আগুন দিয়ে পুড়িয়ে ফেলার পাঁয়তারা করেছিল শত্রুরা। তিনি বলেন পার্শ্ববর্তী দুলাল গোলদার এর বাড়িতে বাৎসরিক ওরস শরীফ চলছিল। ওরস শরীফে আসা লোকজনে দেখতে পায় পানের বরজের পাশে নেট জালে দাউদাউ করে আগুন জ্বলছে। স্থানীয়রা দৌড়ে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের কাছে ন্যায় বিচার প্রার্থনা করেন। নাম প্রকাশে অনিচ্ছু একাধিক ব্যক্তিরা জানান জব্বার গোলদারের সাথে জমি নিয়ে ভুক্তভোগী ছবির গোলদারদের সাথে দীর্ঘদিন যাবত  বিরোধ চলে আসছিল । তাদের ধারণা সরোয়ার গোলদারের ছেলে আফ্রিদি , শহীদের ছেলে রনি সহ তাদের দলবল নিয়ে এ ঘটনা ঘটাতে পারে।  বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ এ কে এম মিজানুর রহমান বলেন এ বিষয়ে থানায় এখনো কোন অভিযোগ আসেনি , অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat