×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-০৬-০৩
  • ২১৫ বার পঠিত
মো আসাদুজ্জামান ঠাকুরগাঁও সংবাদদাতা:
“রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” স্লোগানকে সামনে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণকে নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুর্নীতি দমন কমিশন(দুদক) এর আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলরুমে এই গণশুনানীর আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন,ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান,দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ)  আক্তার হোসেন, রংপুর বিভাগের পরিচালক তালেবুর রহমান, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক সহ জেলার সকল সরকারি দপ্তরের প্রধান,জন প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এসময় উক্ত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ ঠাকুরগাঁও সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের উর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরেন। সেই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat