×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-০৭-০১
  • ২৫০ বার পঠিত
মোঃ জসীম মিয়া, মাদারীপুর:
মাদারীপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থবছরে ১৩৮ কোটি টাকা বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার (৩০ জুন) সকালে পৌরসভার হলরুমে এ বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ।

মাদারীপুর পৌরসভার ১৪৯তম বাজেটে মোট আয় দেখানো হয়েছে ১শ’ ৩৮ কোটি ৫০ লাখ ৭ হাজার ৭শ’ ৩৭ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১শ’ ৩৮ কোটি ৭ লাখ টাকা। আর উদ্বৃত্ত রাখা হয়েছে ৪৩ লাখ ৭ হাজার ৭শ’ ৩৭ টাকা।

এদিকে গত অর্থবছরে এ বাজেটের পরিমাণ ছিল ১শ’ ১৯ কোটি ৫৭ লাখ ২১ হাজার ৯শ’ ৫১ টাকা।
নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরসন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন- মাদারীপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মাদারীপুর সচেতন নাগরিক (সনাক) কমিটির সভাপতি খান মোঃ শহীদ, পৌরসভার সচিব খন্দকার আবু আহম্মেদ ফিরোজ ইলিয়াস, কাউন্সিলরসহ সমাজের বিভিন্নস্তরের মানুষ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat