×
সদ্য প্রাপ্ত:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৭-১৩
  • ২৩৪ বার পঠিত
ষ্টাফ রিপোর্টারঃ
এসআই(নিঃ) মোঃ আব্দুল জলিল সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন কেওয়াটখালী সাকিনস্থ জনৈক মোঃ জাহাঙ্গীর হোসেন এর মনোহারী দোকান এর সামনে পাটগুদাম টু কেওয়াটখালী পাঁকা রাস্তার পার্শ্ব হইতে ১৩ জুলাই ২০২৪ খ্রিঃ তারিখ ০০.৩০ ঘটিকায় বিভিন্ন ব্যান্ডের ০৭টি চোরাই মোবাইল সেটসহ চোর চক্রের সদস্য ১। মোঃ ইয়াসিন আরাফাত (২৪) সাং-বিয়ারতা, থানা-ত্রিশাল, ২। মোঃ নুরুল আমীন ওরফে লাল চাঁন (২৯),সাং-কৃষ্টপুর (আলীয়া মাদ্রাসা কৃষ্টপুর দক্ষিনপাড়া), বলাশপুর, থানা-কোতোয়ালী, উভয় জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মোবাইল সেট চুরির সাথে জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত।ধৃত আসামী মোঃ ইয়াসিন আরাফাত (২৪) এর বিরুদ্ধে ০১ টি এবং মোঃ নুরুল আমীন ওরফে লাল চাঁন এর বিরুদ্ধে ০৪টি মামলা রহিয়াছে।উদ্ধারকৃত ০৭ টি মোবাইল সেট উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ০২ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat