×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৪-০৮-৩১
  • ২৬২ বার পঠিত
আল ফাহাদ, দুমকী (পটুয়াখালী) প্রতিনিধি: 

পটুয়াখালীর দুমকীর পায়রা সেতুতে মুখোমুখি মোটরসাইকেল সংঘর্ষে ২ জন যুবক নিহত ও বাকি ৪ জন আহতের ঘটনা ঘটেছে।

নিহত যুবক ইমন(১৬)ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লার হাট ইউনিয়নের বৈশাখীয়া গ্রামের মো: দেলোয়ার হোসেনের ছেলে। সে এবছরের এইচএসসি পরীক্ষা দিয়েছে। নিহত অপর যুবক হলেন মারুফ (২০)পিতা মো: জাহাঙ্গীর,নিহত উভয়ই একই এলাকার বাসিন্দা । এদিকে ৪ আহতের একজন মিরাজের গ্রামের বাড়ি বরিশালের বানারিপাড়া এলাকায়। অপর ৩ আহতদের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।

শুক্রবার(৩০ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার লেবুখালী পায়রা সেতুতে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, বরিশালের বানারিপাড়া থেকে কয়েকটি মোটরসাইকেল মিলে বন্ধুরা একত্রিত হয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওয়ানা হয়ে লেবুখালী পায়রা সেতুর মাঝামাঝি এলাকায় এলে অপরপ্রান্ত লেবুখালী থেকে ব্রিজের রং সাইড দিয়ে আরেকটি মোটরসাইকেল বরিশালের দিকে যাওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষ হওয়া দুই মোটরসাইকেলে ৬ জন আরোহী ছিলেন। ঘটনার পরে দ্রুত আহতদের লেবুখালি সেনানিবাসের (সিএম এইচ) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত ৪ জনের অবস্থাও আশংকাজনক।

দুমকি থানা অফিসার ইনচার্জ মো: আব্দুল হান্নান মৃতের তথ্য নিশ্চিত করে বলেন, এঘটনায় ২ জন নিহত হয়েছে এবং ৪ জন এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat