×
সদ্য প্রাপ্ত:
শিক্ষার প্রসারে বিশাল অগ্রগতি অর্জন করেছে বাংলাদেশ: ইউনেস্কো কিশোরগঞ্জ-৩ আসনে উপ-নির্বাচন ১০ জানুয়ারি একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক
  • প্রকাশিত : ২০২৪-০৯-০৯
  • ২৫৫ বার পঠিত
শায়েক আহমদ, কক্সবাজার:

কক্সবাজারের ভারুয়াখালী এলাকায় আওয়ামীলীগের অস্ত্রধারী সন্ত্রাসী জালাল আহমেদ দীর্ঘদিন যাবত রামরাজত্ব কায়েম করে আসছে। 

আওয়ামীলীগের সাবেক এমপি কমলের ছত্রছায়ায় থেকে ভারুয়াখালী এলাকায় সে ভূমিদস্যুতা থেকে শুরু সর্বক্ষেত্রে আধিপত্য বিস্তার করেছিলো বলে জানা যায়। 

ছাত্র জনতার আন্দোলনে আওয়ামিলীগের হয়ে এই অস্ত্রধারী সন্ত্রাসী আন্দোলনকারীদের উপর গুলি চালিয়েছিলো বলে জানা যায়। 

অভিযোগ রয়েছে এমপি কমলের আশীর্বাদপুষ্ট হওয়ায় তার এমন অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়নি। এমনকি থানা পুলিশ পর্যন্ত জালাল আহমেদর সন্ত্রাসী কর্মকাণ্ডের কাছে অসহায় ছিলো। 

আওয়ামীলীগ সরকার পতনের কয়েকদিন পূর্বেও ভারুয়াখালী পশ্চিমপাড়ার ৩নং ওয়ার্ডে একটি জমি দখল করতে গিয়ে অস্ত্রের মহড়া দিতে দেখা যায় সন্ত্রাসী জালাল আহমেদ এবং সরোয়ার কে। অস্ত্র হাতে মহড়া দিচ্ছে এমনই একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। 

উল্লেখ্য যে, সন্ত্রাসী জালাল আহমেদ ভারুয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এবং সাবেক এমপি কমলের আশীর্বাদপুষ্ট সন্ত্রাসী ছিলো। 

এলাকায় নিরীহ মানুষদের জায়গা দখল করাই ছিলো তার অন্যতম পেশা। এমন সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat