×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২০-১০-১০
  • ২৫১ বার পঠিত

স্বাধীনবাংলা, ডেস্ক রির্পোট:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২৩ জনের মৃত্যু হয়েছে, এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট ৫,৫০০ জনের মৃত্যু হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১,২০৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন।এখন পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হলেন মোট ৩ লাখ ৭৭ হাজার ৭৩ জন। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে করোনাভাইরাস থেকে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে কোভিড-১৯ রোগ থেকে সুস্থ হয়েছেন ১,৪৫৩ জন। প্রতি ১০০ জন আক্রান্তের মধ্যে ৭৬ জন সুস্থ হয়ে উঠছেন। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ থেকে মোট সুস্থ মানুষের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৩৬৫ জন। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১০,৮৫৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত দেশটিতে মোট নমুনা পরীক্ষা হয়েছে ২০ লাখ ৬১ হাজার ৫২৮ জনের।

গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা নমুনার ১১.০৮ শতাংশের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আর এখন পর্যন্ত পরীক্ষা করা নমুনার মধ্যে ১৮.২৯ শতাংশের মধ্যে এই ভাইরাস শনাক্ত হয়েছে। আর প্রতি ১০০ জন শনাক্ত রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭৭.২৭ জন। গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ১৫ জন পুরুষ ও ৮ জন নারী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat