×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৪-১১-১৯
  • ১৭১ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি :

কুমিল্লা নগরীর চকবাজার ক্রেতাদের মাঝে ডিজেল, অকটেন  ও পেট্রোল বিক্রিতে পরিমাপে কারচুপির দায়ে নূরুল হুদা ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

সোমবার (১৮ নভেম্বর) জেলা প্রশাসন,কুমিল্লা ও বিএসটিআই  জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে এ জরিমানা করা  হয় ।

বিএসটিআইয়ের গোপন সূত্রে জানতে পারে কুমিল্লার চকবাজারে পেট্রোল পাম্পে জ্বালানি তেল পরিমাপে ব্যাপক কারচুপি হচ্ছে। এ অভিযোগের ভিত্তিতে সোমবার  অভিযান পরিচালনাকালে দেখা যায় যে, ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার ডিজেলে ৬৮০ মিলি, প্রতি ১০ লিটার অকটেনে ৩২০ মিলি এবং প্রতি ১০ লিটার পেট্রোলে ৩৪০ মিলি কম প্রদান করছে। পরে বিএসটিআই এর মোবাইল কোর্টে ৫০,০০০ টাকা জরিমান করে।  ওজন ও পরিমাপে কারচুপি করার অপরাধে মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশন, চকবাজার, কুমিল্লাকে ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮ এ বলে ৫০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান অংশ নেন শ্রী রতন কুমার দত্ত, সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট , জেলা প্রশাসন , কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে বিএসটিআই, কুমিল্লা অফিসের জনাব মোঃ লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন জনাব মোঃ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক (সিএম), জনাব ইকবাল আহমদ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)। জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রতন কুমার দত্ত।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat