×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৬-১১-০৩
  • ২২ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে ঢাকার প্রধান প্রধান প্রবেশমুখগুলোতে ১৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা জোরদারের অংশ হিসেবে স্থলভাগের পাশাপাশি আকাশপথেও সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে ড্রোনে নজরদারি চালানো হচ্ছে।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) বিজিবির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর নিরাপত্তাব্যবস্থা জোরদার ও সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা নিশ্চিত করতে আব্দুল্লাহপুর, সাইনবোর্ড, বাবুবাজার, গাবতলী ও পোস্তগোলাসহ প্রধান প্রবেশদ্বারগুলোতে পর্যাপ্তসংখ্যক বিজিবি সদস্য টহল ও সতর্ক অবস্থানে রয়েছেন। নিরাপত্তার স্বার্থে মোতায়েন করা হয়েছে মোট ১৫ প্লাটুন বিজিবি।

প্রবেশমুখগুলোতে দূরপাল্লার ও সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি সার্বক্ষণিক পর্যবেক্ষণ নিশ্চিতে আধুনিক ড্রোন ব্যবহার করে আকাশপথ থেকেও সার্বিক পরিস্থিতি নজরদারি করা হচ্ছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও জনজীবনের নিরাপত্তা নিশ্চিতে বিজিবির এই কড়া নিরাপত্তা ও নজরদারি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat