×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৪-১১-২৩
  • ১৯২ বার পঠিত
জাহিদ খান, কুড়িগ্রাম
অদ্য ২৩ নভেম্বর-২০২৪ রোজ শনিবার সন্ধায় ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার সময় কুড়িগ্রামের সেলিম নগর এলাকায় মটরসাইকেই ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত ও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি।

ঘটনার বিবরনে জানা যায় কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কুমরপুরের বাসিন্দা মোঃ কামরুল ইসলাম তার দুজন সঙ্গীকে নিয়ে লালমনিরহাটের বড়বাড়িতে ফুটবল খেলা দেখতে যান। খেলা শেষে বড়বাড়ি থেকে মটর সাইকেল যোগে দুই সঙ্গী সহ বাড়ি ফেরার পথে কাঠালবাড়ি আসার আগে সেলিম নগর নামক স্থানে বিপরিত দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন প্রচন্ড গতির একটি ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কা লাগে। দুর্ঘটনায় মটর সাইকেলে থাকা তিনজন আরোহীর মধ্যে মোঃ কামরুল ইসলাম নামক এক ব্যক্তি ঘটনা স্থলেই মৃত্যুবরন করেন, অপর দুই জন আরোহী গুরুতর আহত হয়ে মুমুর্ষ অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি করা হয়, প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাদের দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

রিপোর্ট লেখা পর্যন্ত খোঁজ নিয়ে জানা যায় কুড়িগ্রাম সরকারি হাসপাতালে ভর্তি দু জনের অবস্থা আশংকাজনক। মৃত মোঃ কামরুল ইসলাম সহ হাসপাতালে ভর্তি দুই জনেরই বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের মধ্য কুমরপুর এলাকায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat