×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৪-১১-২৪
  • ২৫৯ বার পঠিত
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলা দক্ষিণ এশিয়া সফরের পরিকল্পনা করেছেন। মূলত, ভারতীয় উপমহাদেশ সফরের অংশ হিসেবে তিনি বাংলাদেশে আসতে পারেন। 

শনিবার (২৩ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে রানী এলিজাবেথের মৃত্যুর পর তার ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরের পরিকল্পনা বাতিল করতে হয়।

ডেইলি মিরর রাজ পরিবারের একটি সূত্রের বরাত দিয়ে বলেছে, ‘এমন একটি সফরের পরিকল্পনা করা অত্যন্ত উৎসাহব্যঞ্জক। রাজা ও রানির দক্ষিণ এশিয়া সফর কেবল ব্রিটেনের জন্য রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ নয়। এটি বৈশ্বিক মঞ্চে আমাদের দেশের কৌশলগত অবস্থানকেও মজবুত করবে।’

ব্রেক্সিট-পরবর্তী সময়ে ব্রিটেনের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ক পুনর্গঠনের লক্ষ্যে চার্লস ও ক্যামিলার এই সফর বলে মনে করা হচ্ছে। রাজকীয় সফরের জন্য সম্ভাব্য আয়োজক দেশগুলোর সঙ্গে আলোচনা করতে দেশটির পররাষ্ট্র দফতরের কর্মকর্তাদের অনুমতি দেওয়া হয়েছে বলে জানা গেছে। ইতিমধ্যে ভারত, পাকিস্তান ও বাংলাদেশ সফরের প্রস্তাবনার খসড়া তৈরি শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat