×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১১-২৮
  • ২৮৪ বার পঠিত
এহসানুল মাহবুব সাজিদ
প্রতিনিধি, দেওয়ানগঞ্জ (জামালপুর):
দেওয়ানগঞ্জের ইসলাম প্রিয় তৌহিদি জনতা হিন্দুত্ববাদী সংগঠন ইসকন'কে নিষিদ্ধের দাবিতে এক বিক্ষোভ মিছিল করেছে ।  বৃহস্পতিবার বাদ আসর। বিক্ষোভ মিছিলটি দেওয়ানগঞ্জ কমিল মাদ্রাসা হতে বের হয়ে পৌর বাজার প্রদক্ষিণ করে মডেল থানার সামনে সমবেত হয়।  এরপর তৌহিদী জনতা পথসভা করেন। 

বিক্ষোভ সমাবেশে ও পথসভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার আমির মো. মাহবুবুর রহমান তালুকদার, এসিসটেন্ট সেক্রেটারি মো. ইসমাইল হোসেন,  ইসলামী আন্দোলন বাংলাদেশ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি গোলাম মোর্শেদ,  সাবেক সাধারণ সম্পাদক আরিফ খাঁন রাসেল, জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মো. মঞ্জু হোসেন সহ মুফতি সোয়াইব হাসান, মুফতি আকরামুজ্জামান,  ইশা ছাত্র আন্দোলনের নেতা তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্রনেতা সোহেল রানা,সৌরভ হাসান প্রমুখ। 

সভায় বক্তারা বলেন, ইসকন'কে নিষিদ্ধ করতে হবে।  এই দাবি শুধু দেওয়ানগঞ্জবাসীর দাবি নয়।  সারা বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানের দাবি।  উগ্রবাদীর কারণে  বিশ্বের দশটি দেশে ইসকন নিষিদ্ধ হয়েছে ।  তাই বাংলাদেশেও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। 

চট্টগ্রাম জর্জ কোর্টের উকিল  মো. সাইফুল ইসলাম আলিফ'কে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat