×
সদ্য প্রাপ্ত:
চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান
  • প্রকাশিত : ২০২৪-১২-০৩
  • ২০০ বার পঠিত
নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

‘অন্তর্ভূক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ করা হয়।

নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন-এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান।

এতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এসময় বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক খোরশেদ আলম, সানোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, সুহেল রানা, আরিফুন নাহার, নুসরাত জাহান চায়না, সীমু আক্তারসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat